স্কিনকেয়ারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজের স্কিন টাইপ (Skin Type) বা ত্বকের ধরণ সঠিকভাবে জানা। কারণ অন্যের ত্বকে যে প্রোডাক্টটি ম্যাজিকের মতো কাজ করছে, আপনার ত্বকে সেটি স্যুট নাও করতে পারে!সঠিক স্কিনকেয়ার শুরু হয় নিজের ত্বকের ধরন জানার মাধ্যমে। ভুল পণ্য ব্যবহার করলে ব্রণ, শুষ্কতা বা অতিরিক্ত তেলতেলে ভাব দেখা দিতে পারে।
খুব সহজে ঘরে বসেই কিন্তু আপনি জেনে নিতে পারেন আপনার স্কিন টাইপ:

প্রথমে একটি জেন্টল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

এরপর মুখে কোনো ক্রিম বা লোশন না লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন।
১ ঘণ্টা পর আয়নায় আপনার মুখ ভালো করে লক্ষ্য করুন:

Oily Skin: পুরো মুখ যদি তেলতেলে বা চকচকে হয়ে থাকে।
ব্রণ ও ব্ল্যাকহেডস হওয়ার প্রবণতা বেশি । বড় বড় পোরস দেখা যায়

Dry Skin: ত্বক যদি টানটান, খসখসে বা চামড়া ওঠা মনে হয়।
খসখসে বা রুক্ষ অনুভূত হয় । সহজেই শুষ্ক হয়ে যায়

Combination Skin: শুধুমাত্র কপাল, নাক এবং থুতনি (T-Zone) তৈলাক্ত কিন্তু গাল তুলনামূলক শুষ্ক বা স্বাভাবিক।

Normal Skin: যদি ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক কোনোটাই না মনে হয়, একদম পারফেক্ট থাকে।

সংবেদনশীল ত্বক (Sensitive Skin): সহজেই লাল হয়ে যায় ।নতুন পণ্য ব্যবহার করলে জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে

টিপস

নতুন স্কিনকেয়ার পণ্য ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন।

আপনার ত্বকের ধরন অনুযায়ী পণ্য নির্বাচন করুন।

প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।